সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

গাইবান্ধা সুন্দরগঞ্জে উপজেলায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩২০ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টা ক্ষেতে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল গণীকে (৫০) আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামন থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুল গণী উপজেলার দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত মোংলার ছেলে।
পুলিশ জানায়, উত্তর ধুমাইটারী গ্রামের ওসমান আলী ওরফে কালু মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রী সকালে বাড়ির পাশের মুদি দোকানে পান কিনতে যান। এসময় পথরোধ করে টেনে হিচড়ে প্রতিবন্ধী গৃহবধূকে রাস্তার পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যান আব্দুল গণী। বিষয়টি ওই গ্রামের এক নারী দেখে ফেলেন। পরে তিনি কালু মিয়ার বাড়িতে খবর দেন। খবর পেয়ে কালু মিয়ার প্রথম স্ত্রী ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।

এরপর শুক্রবার সারাদিন আপোষ মিমাংসার নানা নাটকীয়তার পর শনিবার (১৯ মার্চ) দুপুরে ওসমান আলী ওরফে কালু মিয়া তার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমএ আজিজ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল গণিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991