বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে প্রবাসীর স্ত্রী’র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৭২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে প্রবাসীর স্ত্রী ঘরের বারান্দায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম আলিয়া বেগম (২৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের আজগর মোল্লার মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,গত ছয় বছর আগে জাথালিয়া গ্রামের প্রবাসী আবদুর রাজ্জাকের সঙ্গে পারিবারিক ভাবের বিয়ে হয় আলিয়া বেগমের। আলিয়ার স্বামী যখন দেশে থাকতো তখন একই গ্রামের মোকলেছ নামে এক যুবক তার সঙ্গে বাড়িতে যাওয়া আসা করতো। রাজ্জাক তার স্ত্রীর সঙ্গে মোকলেছে কে ভাগ্নে বলে পরিচয় করে দিয়েছিলো। কিছু দিন পর রাজ্জাক আবার প্রবাসে চলেযায়।

রাজ্জাক প্রবাসে চলে যাওয়ার পরও মোকলেছ প্রায়ই ওই বাড়িতে যাওয়া আসা করতো আর আলিয়া বেগমকে মামী বলে ডাকতো। কিছু দিন যেতে না যেতেই দুজনে পরকীয়ায় জড়িয়ে যায়। গোপনে নোটারী পাবলিক (কোর্ট ম্যারেজ) করে।

বিয়ের বিষয়টি গত ৪ থেকে ৫ দিনে আগে হৃদয়ের ভালোবাসা নামে একটি ফেসবুক আইডি থেকে তারা দুজন যে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে সেই স্ট্যাম্পে আলিয়া বেগম ছবি ও মোকলেছের ছবিসহ ভাইরাল হয়।

এ বিষয় নিয়ে এলাকায় লোকজনের মাঝে নানা কথোপকথন শুরু হয়। পরে বিষয়টি আলিয়ার বাবা আজগর মোল্লা জানতে পেরে মেয়ের স্বামীর বাড়ি আসে। এসে তার মেয়ের কাছে জানতে চায় মোকলেছের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সে তাকে বিয়ে করেছে কিনা। তখন তার মেয়ে কোন সম্পর্ক নাই বলে অস্বীকার করে।

এবিষয়ে গত রোববার আলিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো তদন্ত করতে আসেনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে আলিয়া বেগম স্বামীর বাড়ির ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় দড়ি বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991