শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাজীপুরের কালিয়াকৈরে প্রেম করে বিয়ে দেড় বছর পর গৃহবধূ মুক্তা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩০৯ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে প্রেম করে বিয়ে করার দেড় বছর পর গৃহবধূ মুক্তা দাসের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চাপাইর গ্রামের ভজন দাসের মেয়ে।

মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের গৃহবধূর শ্বশুর বাড়ীতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হোসেন ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই রকিবুল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় দেড় বছর আগে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের নেপাল দাসকে প্রেম করে বিয়ে করে মুক্তা দাস। বিয়ের পর নেপালের বাবা-মা তাদের বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে প্রায়ই স্বামী নেপাল, শ্বশুর-শ্বশুড়ি ও নেপালের বোন মুক্তার ওপর নির্যাতন চালিয়ে আসছে। প্রেম করে বিয়ে করলেও বিয়ের কয়েকদিন পর নেপাল দাস মুক্তা দাসকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারছিল না। এসব নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। পরে নেপাল ভারত যাওয়ার কথা বলে স্ত্রী মুক্তা দাসকে চাপাইর গ্রামে তার বাবার বাড়িতে রেখে যায়। মুক্তা দাস স্বামী নেপাল দাসকে ফোন দিলে জানায় সে ভারত চলে আসছে। এ মুহুর্তে সে দেশে আসতে পারবে না। এরপর থেকে মুক্তা দাস প্রায়ই তার বাবার বাড়ি থাকতেন। সোমবার (২৩ মে) মুক্তার মা দিপালী দাস মেয়ের শ্বশুরকে খবর দিয়ে মুক্তাকে নিয়ে যেতে বলে। মুক্তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পর থেকেই স্বামী নেপালের ছোট বোন তাকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে মঙ্গলবার (২৪ মে) সকালে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা না খোলায় ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় মুক্তা ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991