সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৫২ বার পঠিত

শামীম আল মামুন, স্টাফ রিপোর্টার:

গাজীপুর,কালীগঞ্জে তারেক হোসেন জাকির (২৩) নামে এক যুবককে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে মুনসেফপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারেক হোসেন জাকির স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক আবিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক হোসেন জাকির তার বাবা মায়ের সঙ্গে মুনসেফপুর এলাকায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাবউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতো। বুধবার সকালে তার রুমে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়া দেয়নি তারেক হোসেন জাকির। পরে তার বাবা-মা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানায়, প্রায় ছয় মাস পূর্বে তারেক হোসেন জাকিরের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়েছে। এছাড়াও সে বেকার‌‌ থাকায় বেশিরভাগ সময় হতাশাগ্রস্থ অবস্থায় থাকতো। তাই ধারণা করা হচ্ছে সে হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান বলেন, গলায় লাইলনের রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিলো তারেক হোসেন জাকির। খবর‌ পেয়ে সকাল‌ ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন‌ অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হতাশ থেকে সে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991