শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

গাজীপুরের শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

 

 

শ্রীপুরে শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

আগুন লাগা ভবনে মেশিন ও ওয়েষ্টেজ (তুলা) রয়েছে। আগুন মুহুর্তের মধ্য পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোন শ্রমিক ছিল না। তাৎক্ষনিক আগুন লাগার কারণ তিনি জানাতে পারেন নি।

কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘন্টা পর কারখানায় পৌছে। ততক্ষনে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান তার বিরুদ্ধে কারখানা কর্মকর্তার অভিযোগের বিষয়ে বলেন, আমাদেরকে জানানোর সাথে সাথেই আমরা ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কারখানায় হাইডেন এবং পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নাই। রাস্তা সরু হওয়ার পরও আমরা খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991