শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর কারখানা শ্রমিককে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রোববার (১৫ জুন) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের ছোট কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত আছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ভুক্তভোগী কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা লিটনের। ভুক্তভোগী কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লিটন ওই নারী শ্রমিককে তার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে গতকাল রোববার সকাল ৬টায় দেখা করতে বলেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে ওই নারীকে নিয়ে বসান। এ সময় ভুক্তভোগী ওই নারীর বাবা দুইবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন তাকে নিশ্চিন্তে থাকতে বলেন। পরে সকাল ৯টার দিকে এটিএম বুথে ভেতরে বসে থাকা ওই নারী শ্রমিককে লিটন ধর্ষণ করে। এরপর বাড়ি গিয়ে ভুক্তভোগী তার বাবাকে ঘটনাটি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী নারীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991