শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

গাজীপুরের শ্রীপুরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩১৫ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে টিসিবির পণ্যের সরকারি কার্ডের বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য কামরুন্নাহারের বিরুদ্ধে।

রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে টাকা (ঘুষ) নেওয়ার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাজীপুর গ্রামের রুবেল (২২), সোহাগ (২০) ও একই এলাকার জালাল (৪৫), হুমায়ুন (৪০) সময়ের বাতায়ন কে বলেন, টিসিবির কার্ডের জন্য কামরুন্নাহারের নির্দেশে আজাহারের মাধ্যমে আমাদের কাছ থেকে ১২০ টাকা করে নিয়েছে। আমরা তখন জানতাম না যে, সরকার ফ্রী কার্ড দিচ্ছে। আমাদেরকে মিথ্যা কথা বলে ঘুষ নিয়েছে। আমরা তার বিচার চাই।

নিজমাওনা গ্রামের রমেছা (৫৫), নুরুন্নাহার (৪০), মল্লিকা (৫০),নুরহাজান (৩০),লিপি (৩৫) বলেন, আমাদের মিথ্যা বলে টাকা নিয়েছে কামরুন্নাহার সাঈদ। আমরা তার বিচার চাই।

এছাড়াও নিজ মাওনা গ্রামের আরেক মহিলা খোদেজা (৬০) বলেন, আমি নিজের হাতে মহিলা মেম্বার কামরুন্নাহারকে দুইজনের কার্ডের জন্য ২০০ টাকা দিয়েছি। বলেছে টিসিবির পণ্য ক্রয় করতে হলে এই টাকা দিতেই হবে।

মানববন্ধনে এলাকাবাসী কামরুন্নাহার চন্দনা ওরফে কামরুন্নাহার সাঈদের বিচারের দাবি জানিয়ে শ্লোগান তুলে বলেন, ‘বিচার চাই বিচার চাই, কামরুন্নাহারের চাই’।

এ বিষয়ে অভিযুক্ত কামরুন্নাহার সাঈদ বলেন, ‘আমি কোনও টাকা নেইনি, আমি বিনামূল্যে টিসিবির কার্ড দিয়েছি’।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামকে টাকা নেওয়ার বিষয়টি অবগত করার পর বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991