সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ দুই যুগে প্রবেশ করল দেশের সর্বাধিক প্রচারিত সব চেয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন।এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, র‌্যালি, ঘোড়ার গাড়ি দিয়ে শুভযাত্রা, আলোচনা সভা, বাংলাদেশ প্রতিদিনের প্রামাণ্যচিত্র, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফ,সাংবাদিক রাতুল মন্ডল প্রমুখ।

এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991