শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত

গাজীপুরের শ্রীপুরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে স্কুল ভাঙচুর

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সামান্য মারধরের ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় যোগীরসিট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যোগীরসিট উচ্চবিদ্যালয়ে ভাঙচুর করে।

শুক্রবার(১ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট উচ্চবিদ্যালয় ও যোগীরসিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৫ মার্চ শুক্রবার যোগীরসিট গ্রামের হামিদ মাষ্টার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে যোগীরসিট ও আবদার গ্রামের কিশোরদের মধ্যে মারধর ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার রাতে আবদার গ্রামের কিশোরেরা যোগীরসিট গ্রামের এক কিশোরকে মারতে যোগীরসিট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসে।
বিষয়টি টের পেয়ে যোগীরসিট গ্রামের কিশোরদের একটি গ্রুপ ঘটনাস্থলে আসে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের সময় আবদার গ্রামের কিশোরেরা প্রাথমিক বিদ্যালয়ের দোলনা, মাঠ প্রাঙ্গণে থাকা মিম্বার ও বেশ কয়েকটি জানালা ভেঙে ফেলে। এ ছাড়া যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি জানালা ভেঙে চলে যায়।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মোমেনুল কাদের বলেন, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কিশোর ছেলেদের দুটি গ্রুপের মারধরের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে একটি পক্ষ বিদ্যালয়ের জানালাসহ অনেক কিছু ভেঙে ফেলে। এরপর স্থানীয় এগিয়ে এলে স্কুল মাঠ থেকে দৌড়ে পালিয়ে যায়।

যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, বিদ্যালয়ে ভাঙচুরের বিষয়টি শুনেছি। খোঁজ – খবর নিয়ে বিস্তারিত জানানো যাবে।

শ্রীপুর থানার পরিদর্শক ( তদন্ত ) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, বিষয়টি যোগীরসিট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991