সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

শামীম আল মামুন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে সংবাদ প্রচার করায় সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন বিরুদ্ধে হররানি মূলক মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার কর্মরত সাংবাদিক সমাজের ব্যান্যারে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।

এতে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন। গাজীপুর টেলিভিশন ক্লাবের সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ফজলুল হক মড়লের সভাপতিত্বে ও এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি আরিফ আবিরের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিলনের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সামনে থেকে শ্রীপুর- গোসিংগা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়।

গত ১১ মার্চ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রচার করা হয়।

এরপর সাইফুল নিজে বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ বুধবার(২৩ মার্চ) সকালে মিলন ছাড়াও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদকে অভিযুক্ত করে মামলাটি করেন।

পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের ওয়াজ উদ্দিন ছেলে।১৯৯৪ সালে এসএসসি পাসের পর সাইফুল ভর্তি হন টঙ্গী সরকারি কলেজে। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও হন তিনি। পরে উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991