মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে এক রাতে ৩টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন স্থানে আগুনের ঘটনা ঘটে। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক গিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন দেয়।  পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।   একই সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা একটি প্রভাতী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। পরে একটি মার্কেটের নিরাপত্তা প্রহরীর দেওয়া খবরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন, গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পরিবহনে আগুনের খবর পাওয়া গেছে। আমরা তদন্ত করছে এসব কাণ্ডে কারা জড়িত রয়েছে। দ্রুত তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991