শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাজীপুরে গাছে ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যার পর ঝোলানো হয়েছে

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে লিচু বাগানের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে কোনো গাড়ি থেকে ফেলে চাপা দেওয়া হয়েছে।

 

আজ শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের জনৈক ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার হয়েছে। নিহতের নাম, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

 

 

পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয়সহ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে।

 

এ ঘটনায় তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আফসার উদ্দিন বলেন, ‘সকাল ৭টার দিকে আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসমাইল হোসেনের বাড়ির পাশে তাঁর লিচু বাগান। সেখানে লিচু গাছের ডালে একটি মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মরদেহটি ঝুলন্ত থাকলেও মাটিতে হাঁটু ঘেঁষে রয়েছে। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর আমি বিষয়টি পুলিশকে অবহিত করি।’

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে প্রথমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় নির্জন লিচু বাগানের ভেতর নিয়ে হত্যাকরীরা তাঁর মৃত্যু নিশ্চিত করে গাছে ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

 

ওসি আরও বলেন নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991