মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ৭বছরের শিশুর হত্যা রহস্য উদঘাটন, প্রধান আসামী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৫২ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :  গাজীপুর শিশু মারিয়া আক্তার (৭) এর কু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামীকে আটক করেছে গাজীপুর বাসন থানা পুলিশ।

শিশু মারিয়া আক্তার (৭), শেরপুর জেলা নলবাইদ এলাকার মোঃ মনজুরুল ইসলাম এর মেয়ে। বর্তমানে গাজীপুর সদর চান্দনা চৌরাস্তা (আব্দুল হালিমের বাসার ভাড়াটিয়া)। মারিয়া আক্তার গাজীপুর চান্দনা প্রতিভা মডেল একাডেমী স্কুলেট নার্সারীতে পড়াশুনা করতেন।

আটককৃত আসামী হলেন, মোঃ জুয়েল (৩৯)।
মেহন্দীগঞ্জের,বরিশাল জেলার উলানিয়া এলাকার আঃ লতিফ এর ছেলে। বর্তমানে গাজীপুর সদর চন্দনা চৌরাস্তা বৌ বাজার আব্দুল হাকিম এর বাসার ভাড়াটিয়া।

গত( ১৪ জানুয়ারি)রবিবার বিকালে মারিয়া বাসার উঠানে যায়। সন্ধ্যা অতিবাহিত হওয়ার পরও শিশু মারিয়া বাসায় ফিরে না আসায় মারিয়া বাবা- মা তাদের ভাড়াটিয়া বাসার আশপাশসহ বিভিন্ন জায়গায় মারিয়া আক্তার কে খোঁজাখুজি করে।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টার সময় লোক মারফত জানতে পান যে, গাজীপুর সদর ১৮নং ওয়ার্ড বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় মৃত হযরত আলী ড্রাইভারের জমির ঝোপঝাড়ের ভিতর ছোট খেজুর গাছের পাশে শুকনা লতা-পাতা দিয়ে ঢাকা অবস্থায় মৃত দেহ পড়ে আছে।

এলাকাবাসী ও শিশুর বাবা ও মা কে সঙ্গে নিয়া ঘটনাস্থলে গিয়া শিশু মারিয়ার মৃত দেহ দেখে শনাক্ত করে। পরে বাসন থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পরে শিশুর পিতা মোঃ মনজুরুল ইসলাম (৩৪) এর দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে বাসন থানায় অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান মঙ্গলবার(১৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাসন থানার একটি চৌকস টিম গঠন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ, স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরলসভাবে অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর বাসন থানা এলাকা হতে হত্যাকান্ডের সাথে জড়িত আসামি কে ভাড়াকৃত গাজীপুর চন্দনা চৌরাস্তা বৌ বাজার আব্দুল হাকিম এর বাসা হতে আটক করে।

তিনি আরো বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, ভিকটিমের বাবার সাথে পূর্ব শত্রুতার জেরে শিশু মারিয়া আক্তার কে কৌশলে উল্লেখিত স্থানে নিয়ে গিয়ে হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করিয়া মৃত্যু নিশ্চিত করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলের ঝোপঝাড়ের ভিতর গাছের লতা-পাতা দিয়া লাশ ঢেকে রেখে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991