শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আকাশ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আকাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এবং পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় ভাঙারির দোকান থেকে তাকে আটক করা হয়।

অভিযানকালে আকাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আকাশ মাওনা বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আগে ডাকাতি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দিনের বেলায় ভাঙারি ব্যবসা করলেও রাতে সে ভয়ংকর অস্ত্র কারবারির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গাজীপুর পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে আকাশকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল এবং সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আকাশ পেশায় ভাঙারি ব্যবসায়ী হলেও ভাঙারির আড়ালে অস্ত্র লুকিয়ে রাখত। তার দোকানের একটি ড্রামের নিচ থেকে লোডেড অবস্থায় বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অভিযান বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। ভোরে একটি প্রশিক্ষণে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওসি (অপারেশন) বিস্তারিত বলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991