শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

গাজীপুরে শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩০৩ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নির্জন রাস্তায় দুখু মিয়া নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার শিকার কিশোর দুখু মিয়া (১২) একজন অটো রিকশাচালক বলে জানা গেছে। গতকাল রোববার রাত দশটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার টু গাজীপুর সড়কে ওই ঘটনা ঘটে। হত্যার শিকার দুখু মিয়া সিলেটের সুনামগঞ্জ উপজেলার দোয়ারা বাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রাম ইঞ্জিনিয়ার সুলতানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালায়। নিহতের বড় ভাই সজিব বলেন, ‘সারা দিন সে বাড়িতে ছিল। সন্ধ্যার পর অন্য একটি অটোরিকশা নিয়ে বের হয়। কি কারণে তাকে খুন করছে জানতে পারিনি।’

স্থানীয় অটোরিকশা চালক এনাম মিয়া বলেন, ‘এই ছেলেটি জৈনা বাজার এলাকায় বিভিন্ন সড়কে অটোরিকশা চালায়।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুমাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ছেলেটির পরিচয় শনাক্ত হয়েছে।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, ‘আমার বাড়ির পাশেই ঘটনা, সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিয়েছি। ছেলেটি অটোরিকশাচালক। সে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে থাকে।’

এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকালে ধস্তাধস্তির সময় অজ্ঞাত নামা খুনিরা তাকে গলা কেটে হত্যা করেছে।

ওসি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের পরিচয় শনাক্তের পর দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991