শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

গাজীপুরে শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে জখম গণপিটুনি দিয়ে স্বামীকে বেঁধে রাখলো ক্ষুব্ধ এলাকাবাসী

আলমগীর হোসেন সাগর 
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শামীম (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শামীমকে গণপিটুনি দিয়ে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা। ভুক্তভোগী ঝর্ণা আক্তার (২৫) ময়মনসিংহের কোতোয়ালী থানার মৃধাপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। অভিযুক্ত শামীম (২৮) শেরপুরের নকলা সদরের ফজল মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ বছর আগে শামীমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ঝর্ণা আক্তারের। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে জীবিকার তাগিদে ৩ সন্তানকে সাথে নিয়ে শ্রীপুরের মাধখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকরি করতেন তারা। সেখানে কিছুদিন যেতে না যেতেই ঝর্ণা আক্তারকে যৌতুকের জন্য চাপ দেয় শামীম। পরে বাধ্য হয়ে বাবার বাড়ি থেকে ব্যবসা করার জন্য ২ লাখ টাকা এনে দেয় ঝর্ণা। সেই টাকা মাদক সেবন করে শেষ করার পর আবারও ২ লাখ টাকার যৌতুক দাবি করে শামীম। যৌতুকের টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে স্ত্রী ঝর্ণা আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে শামীম। ঝর্ণার এ সময় ঝর্ণার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শামীমকে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।

 

এ ঘটনায় ঝর্ণা আক্তার স্বামী শামীমের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991