সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

গাজীপুরে সাড়ে ১৩ লাখ টাকার চুরি হওয়া ব্যাটারী উদ্ধার সাথে জড়িত ইউপি সদস্য সহ তিন জনকে গ্রেফতার

আলমগীর হোসেন সাগর
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩২৭ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ সাড়ে ১৩ লাখ টাকার লাখ টাকার চুরি হওয়া ব্যাটারী উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য সহ তিন জনকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ব্যাটারী চুরির ঘটনায় উপজেলার বেড়াইদের চালা গ্রামের চায়না লেক পাওয়ার সাপলাই বিডি লিঃ এর কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার দুরছাপুর গ্রামের খয়রাত খানের ছেলে মমতাজ খান তিনি ৬নং সান্দিকোনা ইউপি সদস্য।টাঙ্গাইল জেলা সদরের ভালুক কান্দিএলাকার মো. আফসার মোল্লার ছেলে মো. সুরুজ মিয়া,ও একই গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে মো. জামাল।

মামলা সূত্রে জানাযায়, গত ১২মার্চ ওই কোম্পানীর সাড়ে ১৩লাখ টাকা মূল্যের ২০০মডেলের ২’শ১১টি অটোরিক্সার ব্যাটারী কোম্পানীর মনোনীত পদ্মা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাঠানোর জন্য এজেন্সির মালিক মজিবুর রহমানকে জানানো হয়। এজেন্সির গাড়ী খালি না থাকায় ম্যানেজার ইমরান খান রনি পিকআপ নং (ঢাকা মেট্রো ন-১৫-১১০৮) ভাড়া করে দেয়। বিকেল ৪টারদিকে ব্যাটারী নিয়ে পিকআপটি রওনা দিলেও নির্দিষ্ট সময়ে বগুড়া জেলার ডিলার আক্তার মেসিনারীজে পৌছেনি। পিকআপটি কোম্পানীর গেইট থেকে বেড় হবার পর থেকে চালক জামাল এবং ম্যানেজার রনি মোবাইল বন্ধ করে দেয়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে চুরি হওয়া ব্যাটারী নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চুরির সাথে জড়িত তিন জনকে ।শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত)মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, কোম্পানীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেফতার কৃত তিন আসামীকে আদাতের মাধ্যমে জেল হাজতেপাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991