শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭৭ বার পঠিত

আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার ডাকাতির

ব্যবহৃত বিদেশি পিস্তলওয়ান শুটারগান,ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, উদ্ধার

 

গাজীপুরের সড়ক মহা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১. ডাকাত দলের এই সদস্যরা দীর্ঘদিন ধরে সড়ক মহা সড়কে গাছ ফেলে ডাকাতি করে আসছিল। সোমবার (৪ জুলাই) দুপুরে র‌্যাব-১-এর মিডিয়ার সহকারী পরিচালক নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টায় মহানগরের গাছা থানার ঝাঁজর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধার মফিজ উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৪), রংপুরের মৃত আব্দুল জব্বারের ছেলে আয়নাল হক (৩৯), মৃত খয়রুজ্জামানের ছেলে আলু মিয়া (৫৭), মৃত সাইফুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম আইনুল (৩২), মৃত বিনোদ চন্দ্র মহন্ত বিপনের ছেলে উজ্জশ চন্দ্র মহন্ত (২৭), গাইবান্ধার খোকন মিয়ার ছেলে সজিব (৩৩), মৃত কিনার আলী খন্দকারের ছেলে শহিদ মিয়া (৩৮), বাদশা তশিলদার ওরফে নজরুল ইসলামের ছেলে রনি সরকার (২৪) এবং নীলফামারীর মৃত টিপু সুলতানের ছেলে আব্দুল হাকিম ওরফে গাটু মিয়া (৪০)।গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ওয়ান শুটার গানের গুলি, দুটি ছোরা, একটি রামদা, একটি দা ও একটি করাত উদ্ধার করা হয়।র‌্যাব কর্মকর্তা নোমান আহমেদ বলেন, ‘গ্রেফতারকৃতরা ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে ডাকাতির জন্য গাছা থানার ঝাঁজর এলাকায় সংঘবদ্ধ হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সড়ক-মহাসড়কের নির্জন স্থানে রাতের আঁধারে গাছ ফেলে যাত্রীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991