সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

গাজীপুরে ৩টি বিদেশি পিস্তল সহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :   গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি পিস্তল-রিভলভার সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাতে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ৩টি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১টি হাইড্রলিক কাটার, ১টি স্টিলের চাকু, ১টি স্ক্রু ড্রাইভার ও রেইনকোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সানোয়ার জাহান জানান, ধৃত মনিরের নামে বিভিন্ন থানায় ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারি পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান ও ওসি তদন্ত মো. মহিউদ্দিন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991