শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

গাজীপুরে ৩ বছরের শিশুর মুখে স্কচটেপ প্যাঁচিয়ে ধর্ষণের পর হত্যা, আটক দুই কিশোর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :  গাজীপুরের কোনাবাড়ী থেকে শরীরে স্কচটেপ প্যাঁচানো তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

নিখোঁজের এক দিন পর বুধবার কোনাবাড়ীর বাইমাইল মধ্যপাড়া এলাকায় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন।

নিহত শিশুটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। সে পরিবারে সঙ্গে বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

আটকরা একই জেলার রাজারহাট উপজেলার বাসিন্দা। তারাও পরিবারের সঙ্গে বাইপাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় তার বাবা কোনাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে এলাকাবাসী স্থানীয় রমিজ উদ্দিনের বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীরের গলিতে ওই শিশুর মৃতদেহ দেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা শিশুটির মুখে স্কচটেপ প্যাঁচিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ ওই গলিতে ফেলে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991