
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার
গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার):
গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজলের নেতৃত্বে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি ডা. রফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক পরিচয়, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে ফজলুল হক বলেন,
“গাজীপুর-৩ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। প্রচারণাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।