শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

শাহজাদপুরে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মর্মান্তিক মৃত্যু, আহত ২।

সিরাজগঞ্জের শাহজাদপুরে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিনচালিত (করিমন) গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যাটারিচালিত অটোভ্যান। এতে ঘটনাস্থলেই মোঃ চাঁদ মিয়া (৬০) নামের এক মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (___) দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর-এনায়েতপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোঃ চাঁদ মিয়া শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য ছিলেন।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদ মিয়া ও আহসান হাবিব একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রাম থেকে শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দরগার চর এলাকায় পৌঁছালে অটোভ্যানটি লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিনচালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনার পর অটোভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান সাবেক সেনা সদস্য মোঃ চাঁদ মিয়া। গুরুতর আহত অবস্থায় অটোভ্যানের চালক ও অপর এক যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991