শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গোদাগাড়ীতে ভূমি মেলা: ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে ভূমি সেবার ডিজিটাল রূপান্তর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আজ ২৫ মে থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ । অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন।

ইউএনও ফয়সাল আহমেদ জানান, নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে মেলায় নানা কার্যক্রম নেওয়া হয়েছে। এতে রয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), রেকর্ড সংশোধন, অনলাইন পর্চা ও নকশা প্রদান, তথ্য প্রদর্শনী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা। একটি স্টলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিক সেবা দিচ্ছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামসুল ইসলাম বলেন ভূমি সেবায় ডিজিটালাইজেশন এখন বাস্তবতা ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সব সেবা এখন অনলাইন ও ক্যাশলেস। তবে যেসব নাগরিক এখনো ডিজিটাল সেবায় অভ্যস্ত নন, তাদের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, মেলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে আগেই প্রচারণা চালানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ভূমি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে চালু করা হয়েছে ২৪/৭ কলসেন্টার, নাগরিক ভূমিসেবা কেন্দ্র, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল অ্যাপ।

মেলা চলবে ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান ও সচেতনতা কার্যক্রম চলবে। উপজেলা প্রশাসন সকল নাগরিককে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991