শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে কাশিয়ানীতে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর ২.৫ কার্যক্রমের আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৩১শে মার্চ ) কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১ টায় শুরু হয়ে দুপুরে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর। এছাড়াও সরকারের উন্নয়নমুুলক কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘ জনগনের কথা’ প্রদর্শন করা হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান তার বক্তব্যে মাদক, চুরি ও ডাকাতি নির্মুলে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সহকারি তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনুর রহমান জাপান,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সর্বজনীন পেনশন স্কিমসহ দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা বলেন,শুধু সরকারি দপ্তর নয় দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে ও দেশের কল্যাণে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991