সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

মোঃ মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (১৯ অক্টোবর)গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করে অংশগ্রহণকারী সদস্যদের প্যারেড এর মান ও টার্ন-আউট পরীক্ষা করেন জেলার সুযোগ্য ও দক্ষ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন আরআই,পুলিশ লাইন্স, গোপালগঞ্জ।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ট্রাফিক ও পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রতি বিশেষভাবে আলোকপাত করেন।

পরবর্তীতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন করেন এবং এ সংক্রান্ত সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেড ও কিট প্যারেড পরবর্তী গোপালগঞ্জ জেলার পুলিশ লাইন্সের ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাসিক কল্যাণ সভায় সম্মানিত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সকল পুলিশ সদস্যের নানাবিধ সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে তাৎক্ষণিক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়া ইতোমধ্যে সমাধানকৃত বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরা হয় এ সভায়।

পরবর্তীতে পুলিশ সুপার, কন্সটেবল নিয়োগ পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন এবং গতবারের ন্যায় এবারও শতভাগ সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তা বাস্তবায়নে উপস্থিত সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991