শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

গোবিন্দগঞ্জে বিবাদ মেটাতে গিয়ে নিহত ১ : আহত ৫

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৪৫১ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুঘাগাড়ামারা গ্রামে জমিজমা নিয়ে দ্ব›েদ্বর বিবাদ মেটাতে গিয়ে ওই গ্রামের হাফিজার রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুই আইনজীবিসহ ৫ জন আহত হয়েছেন। নিহত হাফিজার রহমান ওই গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। আহত ২ জনকে শুক্রবার রাতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ওই উপজেলার ঘুঘাগাড়ামারা গ্রামের জবেদ আলীর ছেলে আব্দুস ছাত্তার ও মৃত বাবলু মিয়ার ছেলে নাজমুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি ছাত্তার মিয়া এককভাবে খুঁটি দিয়ে ওই বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ করেন। পরে ওই খুঁটি প্রতিপক্ষ নাজমুল ইসলাম উপড়ে ফেলে তার দখলে নেন। এরপর মামলা হলে আদালত উভয়পক্ষকেই জমিতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। শুক্রবার সকাল ১০টার দিকে নাজমুল ইসলামসহ প্রতিপক্ষের লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির দখল নিতে যায়।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে এলাকাবাসির উদ্যোগে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসের সিন্ধান্ত মনমতো না হওয়ায় নাজমুল ইসলাম তার সহযোগীদের নিয়ে শালিসকারীদের উপর হামলা চালিয়ে মারপিট করে। ওই গ্রামের হাফিজার রহমান (৬৫), তার ছেলে গাইবান্ধা বার এসোসিয়েশনের আইনজীবি সাজু মিয়া (৩৫) ও সাদেক আলীর ছেলে অপর আইনজীবি আব্দুর রশিদ (৩২) সহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাফিজার রহমান ও তার ছেলে অ্যাডভোকেট সাজু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। ওইদিন দিবাগত রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান।
শুক্রবার রাতে এলাকায় এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত নাজমুলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার নব নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলীর স্ত্রী জোসনা বেগম ও তার মেয়ে তিথি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় সাহা, ওসি ইজার উদ্দিনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991