শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাটাবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়ালের বিরুদ্ধে ঘুষ বানিজ্যে ও হয়রানির অভিযোগ

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৪৪ বার পঠিত

গাইবান্ধার জেলা ব্যুরো প্রধানঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়ালের বিরুদ্ধে ব্যাংকের গ্রাহকেরা ব্যাপক ঘুষ বানিজ্যে ও হয়রানির অভিযোগ করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাটাবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়াল ২০২০ সালের ১০ মার্চ কাটাবাড়ী শাখায় যোগদান করেন। তিনি যোগদান করার পর থেকে সিসি, কৃষি ও শস্যঋণ সহ বিভিন্ন ঋণ গ্রাহকেরা ব্যাংক থেকে নিতে গেলে অগ্রিম ঘুষের টাকা দিতে হয়, না দিলে কাগজপত্র সঠিক থাকলেও সে আর ওই ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। এমনি ভুক্তভোগি ব্যাংকের গ্রাহক কামদিয়া ইউনিয়নের পুয়াগাড়ী গ্রামের মৃত-রইচ উদ্দিনের ছেলে বকুল ইসলাম ২০০৬ সালে ওই ব্যাংক থেকে ব্যবসার জন্য সিসি ঋণ গ্রহণ করেন। বিগত ২০২১ সালের জুন মাসে তিনি সিসি ঋণ সম্পূর্ন পরিশোধ করেন। কিন্তু শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়াল ওই ঋণের মর্গেজের প্রয়োজনিয় কাগজপত্র ফিরে দিতে মোটা অংকের ঘুষ দাবী করে বকুল ইসলামের কাছে। এ কারণে ঋণ পরিশোধের ৯ মাস অতিবাহিত হতে চললেও এখনোও তার কাগজপত্র ফিরে দিতেছেন না। ওই ইউনিয়নের চিয়াঁরগাও গ্রামের মৃত-আবুল হোসেন মন্ডলের ছেলে মৎস্য ব্যবসায়ী সোলায়মান আলী ২০১৫ সালে ব্যাংক থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ গ্রহণ করেন। ২০২১ সালের জুন মাসে তিনি ঋণটি পরিশোধ করে বৃদ্ধির জন্য আবেদন করতে চাইলে লাখে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেন। তার দাবীকৃত ঘুষের টাকা দিতে না পারায় তিনি ঋণ সম্প্রসারণ করতে পারেননি। একই উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত-আহম্মদ আলীর ছেলে আফজাল হোসেন গুবাদিপশুর খামারের উপর ঋণ নিতে চাইলে লাখে ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি ওই ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে লাখে ৩ হাজার টাকা ঘুষ দিয়ে শস্য ঋণ তাকে নিতে হয়। ওই ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত-ছাবেদ আলীর ছেলে আমিরুল ইসলাম ও তার স্ত্রী মিলে গরুর খামারের উপর ঋণ নিতে চাইলে তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে ইসলামপুর বাজারের জৈনক জাহিদুল ইসলাম জাহিদ নামে এক শিক্ষকের মাধ্যমে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকার কৃষি ঋণ তাকে নিতে হয়। এই ঘুষ বানিজ্যকে কেন্দ্র করে ব্যাংকের চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে বলেও ব্যাংকের স্টাফদের অভিযোগ।

এ ব্যাপারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাটাবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়ালের কাছে জানতে চাইলে, তিনি এসব অভিযোগ অস্বীকার করলেও ব্যাংকের চেইন অব কমান্ড ভেঙ্গে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাটাবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল আউয়ালের এসব দূর্নীতির অভিযোগের বিষয়ে গাইবান্ধা জেলা শাখার ডি-জিএম বেলাল হোসেনকে মুঠোফোনে অবহিত করলে তিনি বলেন, দ্রত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991