শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

গোমস্তাপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আমিনুল ইসলাম : সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রহনপুর বড় বাজার গোলামাঠ সংলগ্ন একটি ক্রীড়া সংগঠনের অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মির্জা হাসনাউল হক ডাবলু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাসুদ রানা পালানু, মোবারক হোসেন টনি, জীবন আলী, নাদিম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিখিত বক্তব্যে বলা হয়, রহনপুর পৌর এলাকার খোয়াড় মোড়ে অটো মাহিন্দ্রা পরিবহনের নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। ওই চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় একদল প্রভাবশালী—ফেরদৌস রানা (শান্ত) ও তার ছেলে তন্ময়সহ আরও কয়েকজন—বিভিন্ন সময় কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বলে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার শিকার হওয়া সত্ত্বেও উল্টো ওই ব্যবসায়ীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে।

ব্যবসায়ী নেতা ডাবলু ও অন্যান্য ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানান। তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে বক্তারা স্বচ্ছ তদন্ত, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991