রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

গোমস্তাপুরে সারের সংকট নেই গুজব ছাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা 

আমিনুল ইসলাম 
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর মনিটরিং এ সুষ্ঠু ভাবে কৃষকরা পাচ্ছে সার কৃষকদের মাঝে সরকারি মুল্যে সার বিতরণ করা হচ্ছে। কৃষি অফিস জানায়, গোমস্তাপুর উপজেলা মোট বিসিআইসির ১০ জন ও বিএডিসির ৯ সার ডিলার রয়েছে। এসব ডিলারদের মাধ্যমে সুষ্ট মনিটরিং এর মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে।

 

গোমস্তাপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ জানান, গত আগষ্ট মাসে ইউরিয়া সার বাবদ ১২৮৬ মেঃ টঃ এর মধ্যে সবগুলো উত্তোলন হয়ে গেছে। চলতি মাসে ৪৪৫ মেঃ টঃ বরাদ্ধ পেয়েছি তার মধ্যে আজ রবিবার পর্যন্ত উত্তোলন হয়েছে ১০৫ মেঃ টঃ, মজুদ রয়েছে ৩৪০ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে ডি এপি বরাদ্দ পেয়েছি ৩০৫ মেঃ টঃ তার সব গুলোই উত্তোলন হয়েছে । চলতি মাসে ডিএপি বরাদ্ধ পেয়েছি ৫২৯ মেঃ টঃ বিতরণ হয়েছে ৪৩.৫ মজুদ রয়েছে ৪৮৫.৫।গত আগষ্ট মাসে

টিএসপি বরাদ্ধ ছিলো ৮০ মেঃ টঃ যার সব গুলোই উত্তোলন হয়েছে। চলতি মাসে বরাদ্ধ ১০০ মেঃ টঃ এখন পর্যন্ত উত্তোলন হয়েছে ৬.৮ মেঃ টঃ মজুদ রয়েছে ৯৩.২ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে এমওপি বরাদ্দ ছিলো ২৪৮ মেঃ টঃ তার মধ্যে উত্তোলন করা হয়েছিলো ২০১.৫ মেঃ টঃ গত মাসে মজুদ ছিলো ৪৬.৫ মেঃ টঃ, চলতি মাসে বরাদ্ধ ২২০ মেঃ টঃ, মোট ২৬৬.৫ মেঃ টঃ এর মধ্যে উত্তোলন নেই।

উপজেলায় সারের কোন সংকট নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ। তিনি আরো জানান,আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্লিপ এর মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝ সার দেয়া হচ্ছে । কিছু অসাধু ব্যবসায়ি সরকার নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করলে তাদের দুই দফায় মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদন্ড করা হয়েছে।

 

উপজেলার বিসিআাইসি মের্সাস কবির ট্রের্ডাসের পরিচালক জীবন ও বিএডিসির মের্সাস ফারিয়া ট্রের্ডাসের পরিচালক রুহুল জানান, আমরা স্লিপের মাধ্যমে কৃষকদের সার দিচ্ছি কৃষক ভালো ভাবে সার পাচ্ছে।

এদিকে উপজেলার রাধানগর, পার্বতীপুর,চৌডালা,গোমস্তাপুর, বাঙ্গাবাড়ী, আলীনগর, বোয়ালিয়া ইউনিয়ান ও রহনপুর পৌর এলাকা ঘুরে জানা যায়, একটি অসাধু মহল সরকারকে বেকাদায় ফেলতে গুজব ছড়িয়ে স্যার সংকট বলে একই ব্যাক্তি বার বার ও আত্মীয় স্বজন দিয়ে সার মজুদ করার চেষ্টা করছে, এবং এলাকায় এলাকায় সার সংকট বলে কৃষকদের বেকায়দায় রাখছে বলে জানা যায়। কৃষি অফিস শক্ত ভাবে মনিটরিং না করলে সকল ডিলারদের সার কালো বাজারীদের হাতে পৌছে যেতো, এবং কৃষকদের বাড়তি মূল্যে সার কিনতে হতো। বর্তমানে কৃষকরা নায্য মূল্যে চাহিদা মত সার পাচ্ছে। কিন্তু ডিলাদের মাধ্যমে সার নেওয়াতে কৃষকদের একটু দুরুত্ব বেড়ে যাওয়ায় যাতয়াত খরচ একটু বেশী হচ্ছে বলে জানান অনেক কৃষক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991