
নিজস্ব প্রতিবেদক :–
পরিবেশবান্ধব ও দূষণমুক্ত মিরপুর গড়ার অঙ্গীকার নিয়ে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু গণসংযোগ চালিয়েছেন। ‘গ্রীন মিরপুর, ক্লিন মিরপুর’—এই স্লোগানকে সামনে রেখে তিনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে সাজু বলেন, “নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মিরপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে। মিরপুরের পরিবেশ দূষণ কমিয়ে বাতাসকে স্বাস্থ্যকর করতে এবং এলাকাকে জঞ্জাল ও আবর্জনামুক্ত করে একটি আদর্শ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতেই আমার এই উদ্যোগ। এ লক্ষ্যেই আমার নির্বাচনী স্লোগান ‘গ্রীন মিরপুর, ক্লিন মিরপুর’।
তিনি আরও বলেন, “সন্ত্রাস, মাদক ও নীরব চাঁদাবাজির কবল থেকে মিরপুরকে মুক্ত করা হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাসের স্পটগুলো চিহ্নিত করে সেগুলো নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ফুটবল প্রতীকের প্রার্থী সাজু ইতোমধ্যেই মিরপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে। তার নির্বাচনী ইশতেহারে রয়েছে:
উল্লেখ্য, সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু মিরপুরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত এস.এ. খালেকের ছেলে। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারে দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ফুটবল প্রতীকে এবার চমক দেখা যাবে। অন্যান্য অনেক প্রার্থী এলাকার বাসিন্দা নন, কিন্তু আমি মিরপুরের সন্তান—এ কারণেই মিরপুরবাসী আমাকে বেছে নেবেন।”
গণসংযোগকালে সাজু লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের দোয়া ও ভোট প্রার্থনা করেন। এতে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দারুসসালাম থেকে শুরু হয়ে মিরপুরের রূপনগর এলাকা পর্যন্ত এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলের মাধ্যমে অংশগ্রহণকারীরাও ফুটবল মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।