মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

গ্লোবাল টিভি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৬১ বার পঠিত

আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ টিভিটির রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা, প্রতিবাদ এবং বিচার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন বেলা সাড়ে বারোটার দিকে শ্রীপুর ডাকবাংলোর সামনে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রউফ রুবেলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকা শ্রীপুর উপজেলা প্রতিনিধি রাতুল মন্ডলের সঞ্চালনায়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজালের খবর পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জালালউদ্দিন,দৈনিক বিরাজমান পত্রিকার সম্পাদক সোলাইমান মোহাম্মদ, দৈনিক ভোরের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক হাদিউল আলম মোড়ল, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ রহমান ইকবাল।

এসময় হামলার তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান সাংবাদিকরা।

দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি রমজান আলী রুবেল ও আনোয়ারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৪ জুন সকালে গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালকের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলায় গুরুতর আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991