মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ মিজানুর সরকার (টাঙ্গাইল প্রতিনিধি)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নির্বাচিত ৯৬ জন সুবিধাভোগীর মাঝে ছাগল ও তাদের সুরক্ষার জন্য টিন ও সিমেন্টের খুটি বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মহানন্দ বর্মণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সহ সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য, সদস্য অমূল্য বর্মণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা উপজেলা শাখার সভাপতি পরিমল বর্মণ প্রমুখ।

এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর আয়বর্ধন ও পুষ্টি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তাদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সহায়তা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991