মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

ঘুষ-দুর্নীতির সংবাদ প্রচার করায় সাংবাদিককে হুমকি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: মোঃ শিমুল মিয়া:

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মাহবুব হোসেন কোটি টাকা ঘুষ নিয়ে এমএসআর সামগ্রী ক্রয়ে উচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়ার ঘটনায় গতকাল শনিবার আনন্দ টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সাংবাদিক মিলন খন্দকারকে জীবন নাশের হুমকি দিয়েছেন ঠিকাদার সাহাদৎ হোসেন খন্দকার। এই ঘটনায় সদর থানায় একটি জিডি করেছেন ওই সাংবাদিক।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২০২৩-২০২৪ অর্থ বছরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এমএসআর ( ওষুধ সহ চিকিৎসা সামগ্রী) নিম্ন দরদাতা সাইফুল ইসলামকে আইনবর্হিভুত শর্তে বাতিল করে উচ্চ দরদাতা বগুড়ার ফজলী ড্রাগ হাউজ ও স্থানীয় স্বর্না এন্টার প্রাইজ সহ চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কোটি টাকা ঘুষ নিয়ে কার্যাদেশ দেন তত্বাবধায়ক ডাঃ মাহবুব হোসেন। এছাড়া গত ২০২১-২২,২০২২-২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে আওয়ামীলীগ সরকারের স্থানীয় সাবেক এমপি মাহাবুব আরা বেগম গিনি ও শাহ সারোয়ার কবীরকে ম্যানেজ করে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরী করে ঠিকাদার সাহাদৎ হোসেন গত তিন বছরে হাতিয়ে নিয়েছে ১২ কোটি টাকা।
সাংবাদিক মিলন খন্দকার বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের এমএসআর সামগ্রী ক্রয়ে উচ্চ দরদাতা সাহাদৎ হোসেন গত বছরের ২রা জুলাই ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার হিসাব নম্বর ২০৫০১৮৫০১০০০৬৬৬০০ থেকে স্বর্না এন্টার প্রাইজের একটি চেকের মাধ্যমে ৪০ লাখ টাকা পাঠান সোনালী ব্যাংক পিএলসি র সিরাজগঞ্জ জেলার সোহাগপুর ব্রাঞ্চে। সেখানে তত্বাবধায়ক মাহবুব হোসেনের নিজ নামে ওই টাকা জমা হয় মর্মে প্রচারিত প্রতিবেদনে চেকটির ফটোকপি তুলে ধরা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার সাহাদৎ হোসেন শনিবার রাত ১০ টা ২০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭২৭-৫৪৯৯৬৬ দ্বারা আমার ব্যবহৃত ০১৭৩৯২৪০৪১৫ নম্বরে কল করে জীবন নাশ সহ নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। এঘটনায় আজ ৯ মার্চ সদর থানায় জিডি করা হয়েছে। নম্বর ৪৬৪।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জিডি গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সাংবাদিক মিলন খন্দকারকে জীবন নাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991