বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ‘শক্তি’তে কাঁপছে মনপুরা ৫-৭ ফুট জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ৩ হাজার মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

 

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু:

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে ভয়াবহ জোয়ারে প্লাবিত হয়েছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মেঘনা নদীর পানি হঠাৎ করেই বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, যার ফলে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জোয়ারে তলিয়ে যায় উপজেলার চরাঞ্চল ও নিচু বসতিগুলো। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত তিন হাজার মানুষ।

বিশেষ করে বেড়িবাঁধবিহীন চরকলাতলী ও চরনিজাম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গবাদিপশু মারা যাওয়ার ঘটনাও নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।

সারা রাত ধরে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিতে উপকূলীয় জনপদে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ পানি বেড়ে গেলে নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং ঘরবন্দি হয়ে পড়েন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরমরিয়ম, সোনারচর ও চরযতিন গ্রামসহ ১ নম্বর মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট, আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে চলে গেছে। এসব এলাকায় গৃহপালিত পশু, রাস্তাঘাট ও বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, “মেঘনার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চল স্বাভাবিকভাবেই প্লাবিত হয়েছে। এটি ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে সৃষ্ট উচ্চ জোয়ারের ফলাফল।”

স্থানীয় বাসিন্দারা জানান, পানি বাড়ার গতিবেগ ছিল এতটাই দ্রুত যে অনেকেই ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি। উপকূলজুড়ে এখন উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে—আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়া আরও খারাপ হলে দুর্ভোগ বাড়বে আরও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991