শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

ঘোড়াঘাটে শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন শশুরের বিরুদ্ধে। ভূক্তভোগী ওই গৃহবধূ পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর গ্রামের মসফিকুর রহমানের দ্বিতীয় মেয়ে। সোমবার (২৮ মার্চ) উপজেলার পালশা ইউপির পালশা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরেই বাড়ি থেকে পালিয়ে যায় শশুর লুৎফর রহমান (৪৭)। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহবধূর বাবা মসফিকুর রহমান।

ভূক্তভোগী ওই গৃহবধূ বলেন, গত ২০১৯ সালে ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের লুৎফর রহমানের ছেলে আজিজুল ইসলামের সাথে আমার বিয়ে হয়। সোমবার সকালে আমার স্বামী কাজে বাহিরে যায় এবং আমার শাশুড়ি টিকা নেওয়ার জন্য গিয়েছিল। বাড়ি কেও না থাকায় আমার শশুর বাড়ির দুটি দরজা বন্ধ করে আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। আমি তাকে অনেক ভাবে মিনতি করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সে আমাকে ছেড়ে না দেওয়ায় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং আমার শশুর পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগেও আমার শশুর দুইবার আমার সাথে এরুপ আচরণ করেছে। আমি আমার স্বামী এবং শাশুড়িকে বিষয়টি একাধিকবার বলেছি। কিন্তু তারা বিশ্বাস করেনি। গৃহবধূ চিৎকার করলে পাশ্ববর্তী কাজলী বেগম নামের এক নারী সেখানে এগিয়ে আসেন। সম্পর্কে ওই গৃহবধূর প্রতিবেশী ভাসুরের স্ত্রী হন তিনি। তিনি বলেন, আমি চিৎকার শুনে দরজায় এসে দেখি, দরজা ভিতর থেকে বন্ধ। তখন জানালার কাছে গিয়ে দেখি, তার শশুর তার হাত ধরে টানাটানি করছে এবং সে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে আকুতি জানাচ্ছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, কিছুক্ষণ আগে মুঠোফোনে শুনলাম ভূক্তভোগী ওই গৃহবধূ তার পরিবারের সাথে থানায় আসছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আমরা তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991