শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

চট্টগ্রামে থানার লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার, কুখ্যাত ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি এস এম জসিম:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার জেলে পাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে গ্রেফতার করেছে সিএমপি। অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রসেস উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে “311” কোড লেখা ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামি স্বীকার করেছেন যে, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

গ্রেফতার সাইদুর রহমান মাসুম (২৮), যিনি ‘ব্লেড মাসুম’ নামে এলাকায় পরিচিত, পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তার অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991