শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ‘ঋণখেলাপি’ চারজনের মনোনয়নপত্র বাতিল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের চারজন প্রার্থী ঋণখেলাপি বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)।

গত ১৭ই সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমূল কবীর তরফদার স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।

ঋণখেলাপি চারজন হলেন,৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এমরান,তিনি ব্যক্তি ঋণ গ্রহিতা।৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ইসলাম আহমদ।তিনি প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণ গ্রহিতা।১২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এসএম আলমগীর চৌধুরী। তিনিও প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণ গ্রহিতা ও ১৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী আবদুল মালেক খানও ঋণখেলাপি।

তবে মনোনয়নপত্র দাখিলকারী ৯০জনের মধ্যে বাকি ৮৬ জন প্রার্থী সকলেই ঋণখেলাপি থেকে মুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিটার্নিং অফিসারের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়,আপনাদের অবহিত করা যাচ্ছে যে,সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জুলাই,২২ মাস ভিত্তিক ঋণ তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজে সংরিক্ষত আছে।এছাড়া ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ৩১শে জুলাই,২২ পরবর্তী লেনদেন সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়েছে।

১৮ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়।মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ১৯শে থেকে ২১শে সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হবে ২২শে থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫শে সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬শে সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৭শে অক্টোবর।

জেলা প্রশাসক মমিনুর রহমান জানান,ঋণখেলাপির অভিযোগে চারজনের মনোনয়ন পত্র বাতিল করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991