বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

চন্দ্রীমা থানার দায়ড়াপাকে মোড়ে চলছে পুকুর ভরাট, প্রশাসন ম্যানেজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর প্রায় সিংহভাগ পুকুর ভরাট করছে একটি কুচক্রী মহল। ইতিমধ্যে তেরখাদিয়া, সপুরা, হাদির মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ পুকুর ভরাট হয়ে গেছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একটি গবেষণায় জানা গেছে নগরীর বায়ুতে বস্তুকণার পরিমান পি.এম ২.৫ নির্ধারিত ঘনমাত্রার চেয়ে বেশি। পরিবেশ যখন এতোই লাজুক তখন একটি মহল পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বড় বড় পুকুর গুলো বরাটে ব্যস্ত।
এরই ধারাবাহিকতায় আজ ৬ এপ্রিল চন্দ্রীমা থানা এলাকার দায়ড়া পাকের মোড়ে ৬ বিঘা জমির উপর বিশাল পুকুর ভরাট শুরু হয়েছে।
উক্ত জমির মালিক রোকেয়া বেগম। তিনি আবুল কালামের স্ত্রী। তার তিন ছেলে আব্দুর রাজ্জাক পিন্টু, পলাশ ও পিটারের ইন্দনে রতন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে মাধ্যমে পুকুর ভরাট করছেন। দিনের বেলায় পুকুর ভরাট চললেও অজ্ঞাত কারণে প্রশাসনের ভুমিকা নিরব। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রশাসনকে ম্যানেজ করেই পুকুর ভরাট করা হচ্ছে। বিষয়টি চন্দ্রীমা থানার ওসি ও আরডিএ এর সিইও কে মুঠোফোনে জানালে তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি। তারা বিষয়টি জানে না বলে নিশ্চিত করেন এবং বলেন বিষয়টি এখনই দেখছি।
জানা গেছে, দায়ড়া পাক মোড়ের সাবু ও স্থানীয় কয়েকজন মিলে পুকুর ভরাট পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন এটা পুকুর না কাগজ কলমে ভিটা লিখা আছে তাই ভরাট করছি।
এদিকে জমির মালিক পক্ষের পলাশ বলেন, আমরা পুকুর ভরাট করতে চেয়েছিলাম না। স্থানীয়দের বাড়ি ঘর ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে তাই ভরাট করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন আমাদের অনেক সাংবাদিক আছে তাদের সঙ্গে কথা বলেন। পরে অবশ্য এ ঘটনায় তুহিন নামে এক ফটো সাংবাদিক ফোনও দেন।
কথা বললে আব্দুর রাজ্জাক পিন্টু বলেন, স্থানীদের সুবিধার জন্য পুকুরটি ভরাট করছি। আমার কোন ইচ্ছা নেই পুকুরটি ভরাট করার। কারণ পুকুরে মাছ চাষ করে আমি মোটা অংকের আয় করি। শুধুমাত্র স্থানীয় কয়েকটির সুবিধার্থে এই ভরাট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991