শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ২ জনকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

 

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যান সহ দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে অস্ত্রধারি আবুল হোসেন। আবুল হোসেন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে আগ থেকেই সেখানে উৎপেতে ছিলেন। আহতরা হলেন চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজধানী ঢাকা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মো: রেজাউল করিম খন্দকার (৫০)। অপরজন হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের মাষ্টার (৪০)।

রবিবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে আহত বিএনপি নেতা আবু তাহের মাষ্টার বলেন, দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আমি দক্ষিণ আইচার তার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে রওয়ানা হলে বাসস্ট্যান্ড মোড়ে পৌছলেই চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন মিয়ার ছেলে অস্ত্রধারী আবুল হোসেন (৪০) ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম খন্দকারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও তার হাতের অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সেকানকার একটি ডায়াগনস্টিক সেন্টার নেয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, রেজাউল করিম খন্দকারের রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্রধারী আবুল হোসেনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আবুল হোসেনের সাথে আমার বা রেজাউল করিম খন্দকারের পূর্বে কোনো বিরোধ নাই। আমরা এই ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মোরেজাউল করিম খন্দকার ও আবু তাহের নামে দুইজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাদের দুজনকে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রভাষক রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক। তার ৭ টি স্থানে মারাত্মক ক্ষত হয় এবং আবু তাহেরের একটি স্থান ক্ষত হয়। তাই তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

এ ঘটনার পরপর অভিযুক্ত আবুল হোসেন পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991