মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” গোমস্তাপুরে জাতীয়তা বাদী দল বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল সাড়ে ৩ টায় সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনের দাবিতে ৭ নভেম্বর বিশাল সমাবেশ এ ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপারসনাল উপদেষ্টা হারুন অর রশিদ তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।” প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা বিএনপি নেতা দুরুদ হদা, এসময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী নরুননেসা বাবলি ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991