শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক মাদক ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ কবির হোসেন

চাঁদপুর চাঁদপুর জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ০৮ বোতল ফেনসিডিল ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মতলব উত্তর থানা অভিযান অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল হকের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জাফর আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স সাদুল্যাপুর ইউনিয়ন থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই আসামী মোঃ দুলাল (৪৮) ও আবুল কাশেম (২৮)-কে গ্রেফতার করেন। এছাড়া একই দিনে সাদুল্যাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ০৮ বোতল ফেনসিডিলসহ মোঃ রুবেল হোসেন (৩৪) ও মোঃ আব্দুল বাতেন (৬৪)-কে আটক করা হয়। শাহরাস্তি থানা অভিযান ওসি মোহাম্মদ আবুল বাসারের দিক-নির্দেশনায় শাহরাস্তি থানা পুলিশ সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করে। মোঃ শফিকুর রহমান (১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত), আনোয়ার হোসেন (৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত), মোঃ জহিরুল ইসলাম (১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত)। চাঁদপুর সদর মডেল থানা অভিযান ওসি মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এএসআই সুমন কুমার দাশ ও এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়। মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী হৃদয় (১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত), মোঃ অন্তর খান (১ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত)। ফরিদগঞ্জ থানা অভিযান ওসি (ভারপ্রাপ্ত) রাজীব চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে কালিরবাজার রোড থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল হোসেন (৩১)-কে আটক করা হয়। এছাড়া এসআই মোঃ আবু তাহেরের নেতৃত্বে ডোমরিয়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী মোঃ আহসান উল্যাহ গ্রেফতার হন। মতলব দক্ষিণ থানা অভিযান ওসি মোঃ সালেহ্ আহাম্মদের নির্দেশনায় এএসআই একেএম মাসুদুল হক ও তার টিম দগরপুর এলাকা থেকে অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ রুবেল (৩২)-কে গ্রেফতার করে। পুলিশি বক্তব্য চাঁদপুর জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991