মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

**চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”**

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন— “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ের কথা জানেন। তিনি জানেন কে জনগণের ভালোবাসা অর্জন করেছেন, কার প্রতি মানুষের আস্থা আছে। তাই বিএনপি এবার জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই প্রার্থী নির্বাচন করেছে।” তিনি আরও বলেন, “বিএনপি একটি জনগণের দল। এই দল কখনও জনগণকে ভুলে যায়নি। বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা জানেন, বোঝেন এবং সে অনুযায়ী কাজ করেন।” অতীতের গৌরব, বর্তমানের আহ্বান লায়ন হারুনুর রশিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতিচারণ করে বলেন, “সেই সময় ছিল প্রতিকূল পরিস্থিতি। প্রশাসনিক বাধা-বিপত্তি, নানা ষড়যন্ত্রের মধ্যেও ফরিদগঞ্জের জনগণ আমাকে ধানের শীষ প্রতিকে বিজয়ী করেছিল। সেই বিজয় আমি উৎসর্গ করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। ফরিদগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে।” তিনি আরও যোগ করেন, “এই আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদ, প্রতিটি নেতাকর্মী আমার আপনজন। আমি বিশ্বাস করি, এবারও আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন এবং ফরিদগঞ্জ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন।” ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার সময় এসেছে, সেই অধিকার ফিরিয়ে আনার। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার চাই—যেখানে মানুষের মতামত, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।” লায়ন হারুনুর রশিদ দৃঢ় কণ্ঠে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতীক। তাই সবাইকে অনুরোধ করছি—ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মাঠে থাকুন, মানুষের পাশে থাকুন, তাহলেই ফরিদগঞ্জ আবারও বিএনপির দুর্গ হিসেবে পুনরুদ্ধার হবে।” জনগণের ভালোবাসাই শক্তি তিনি বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়—এটি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের লড়াই। ফরিদগঞ্জের মানুষের ভালোবাসা আমার প্রেরণা, আমার শক্তি। আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরবে।” শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান— “আমরা যদি এক হই, পরিশ্রম করি এবং জনগণের পাশে থাকি, তাহলে আসন্ন নির্বাচনে বিজয় আমাদের অনিবার্য। ফরিদগঞ্জের প্রতিটি গ্রামে ধানের শীষের জয়ধ্বনি উঠবেই ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991