শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুনুর রশিদের গণসংযোগে জনতার ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া, ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ ব্যাপক গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া কর্মসূচি শুরু করেছেন। তিনি বলেন, “এই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে নিতে প্রস্তুত হয়েছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ ধানের শীষ চায়।”
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর বাজারে উপস্থিত হাজারো নারী-পুরুষের ভালোবাসায় সিক্ত হন লায়ন হারুন। দোকানপাট, বাজার, পথঘাট—সব জায়গায় তাকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং বলেন— “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের মাতৃত্ববহ ভূমিকা পালন করেছেন। আজ তিনি অসুস্থ। আপনাদের সবার দোয়া চাই যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।”
রুস্তুমপুর বাজার থেকে তিনি স্থানীয় গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঘরে ঘরে মা-বোনদের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে সমর্থন চান।
গ্রামের ১১০ বছরের এক প্রবীণ ভোটার তার হাত ধরে বলেন— “মা খালেদা জিয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা আল্লাহর কাছে তার রোগমুক্তি চাই। এবার সুযোগ এলে ধানের শীষেই ভোট দিব।”
নতুন ভোটার হওয়া এক তরুণী বলেন— “এই প্রথম আমি ভোট দেব। আমার ভোটের প্রতীক ধানের শীষ। কারণ আমি পরিবর্তন চাই।”
লায়ন হারুন বলেন— “দেশের মানুষ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। যারা তখন নতুন ভোটার ছিল তারা এখন ৩৬ বছরের যুবক-যুবতী। তারা আমাকে একথা স্পষ্টভাবে জানিয়েছেন যে এবার তারা ভোট দিয়ে নিজেদের অধিকার ফিরিয়ে নেবেন। আর সেই ভোটটি যাবে জাতীয়তাবাদী আদর্শের প্রতীক ধানের শীষে।”
তিনি আরও বলেন— “কোনো নেতা আমার পেছনে দাঁড়ালে হবে না। সবাইকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছাতে হবে।”
গণসংযোগ চলাকালে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক নারী ঘরের কাজ ফেলে এসে লায়ন হারুনুর রশিদকে শুভেচ্ছা জানান। তারা বলেন— “বেগম খালেদা জিয়া দেশের মা। তার সুস্থতার জন্য আমরা প্রতিদিন দোয়া করি। এবার আমরা ধানের শীষের বিজয় চাই।”
তরুণরা লায়ন হারুনকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রয়োজনের কথা বলেন— এলাকায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, সড়ক উন্নয়ন, অব্যাহত বৈদ্যুতিক সমস্যা সমাধান, ক্রীড়া সুবিধা সম্প্রসারণ।
তরুণরা বলেন— “বিগত সময়ে হারুন ভাই এলাকায় উন্নয়ন করেছিলেন। এবার সুযোগ পেলে ফরিদগঞ্জকে আরও এগিয়ে নেবেন।”

লায়ন হারুনুর রশিদের এই গণসংযোগে অংশ নেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী
পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টুটুল পাটওয়ারী
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবু
সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল
ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন— “ফরিদগঞ্জের মানুষ এবার পরিবর্তনের পক্ষে। তারা ধানের শীষকে বিজয়ী করতে নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991