শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃ কবির হাওলাদার সিনিয়র রিপোর্টার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) কাজী মো. জাহিদুল ইসলামসহ তিনজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আদালত সমন জারি করেছেন। সোমবার (০৮ ডিসেম্বর) রাঙ্গাবালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক মো. দোলন হাসান আসামিদের বিরুদ্ধে এ সমন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী জসীম উদ্দিন। এর আগে গত বুধবার রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুইয়ারহাওলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল গাজী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে তহশিলদার জাহিদুল ইসলামের সহযোগী রাব্বী মৃধা ও মানিক মোল্লাকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।

এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বাবা আব্দুল মজিদ ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি বন্দোবস্তের মাধ্যমে ১ দশমিক ৫ একর জমি পান এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। কিন্তু গত ২৮ নভেম্বর আসামিরা ওই জমিতে ঢুকে অন্য এক ব্যক্তির মাছের ঘেরে যাতায়াতের জন্য বেকু দিয়ে বাঁধ ও রাস্তা কেটে নির্মাণ করেন। বাদী এতে আপত্তি জানালে তাঁকে জমি থেকে উচ্ছেদ করার হুমকি দেন আসামিরা। এ ছাড়া ওই সময় বাদীর কাছে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর জমি সংক্রান্ত সেবার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করেন একাধিক ভুক্তভোগী। পরদিন ১৫ সেপ্টেম্বর তাঁরা রাঙ্গাবালী ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। একই অভিযোগ গত ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছেও জমা দেওয়া হয়। গত ১২ অক্টোবর জাহিদুল ইসলামের ঘুষ–দুর্নীতির প্রতিবাদে স্থানীয় কৃষকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991