বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধীদের আতঙ্কের নাম মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯২১ বার পঠিত

 

মিরপুরে অপরাধী আছে আতঙ্কে, সাধারণ জনগণ পেয়েছে আস্থা ও স্বস্তি ওসি সাজ্জাদ রোমন

মিরপুর প্রতিনিধি

মিরপুর এলাকায় এখন অপরাধীরা গা ঢাকা দেয়, মাদক ব্যবসায়ীরা পালিয়ে বেড়ায়—এ দৃশ্য এক সময় কল্পনাও করা যেত না। অথচ আজ বাস্তব। এর পেছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তিনি মিরপুর মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি একের পর এক সফল অভিযান পরিচালনা করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এলাকাবাসী বলছেন—ওসি সাজ্জাদ রোমন হচ্ছেন অপরাধীদের জন্য আতঙ্ক, আর সাধারণ মানুষের জন্য নির্ভরতার প্রতীক।

ওসি সাজ্জাদ রোমনের নেতৃত্বে গত কয়েক মাসে মিরপুরে চালানো হয়েছে শতাধিক ছোট-বড় অভিযান। গ্রেফতার করা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের। সম্প্রতি পশ্চিম মনিপুর এলাকায় চাঁদাবাজির মামলায় ছাত্রনেতাসহ চারজনকে গ্রেফতার করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দেন তিনি।

এছাড়া এক সময় মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন আবাসিক হোটেল ছিল অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল। নিয়মিত অভিযান চালিয়ে এখন এসব হোটেল অনেকটাই ‘পরিচ্ছন্ন’। হোটেল ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সভা ও সতর্কীকরণ উদ্যোগে এসেছে দৃশ্যমান পরিবর্তন।

 

শুধু অপরাধ দমন নয়, ওসি রোমান জোর দিয়েছেন জনবান্ধব পুলিশিংয়ের ওপর। থানায় এসে এখন সাধারণ মানুষ কোনো ভয় বা সংকোচ ছাড়াই অভিযোগ জানাতে পারছেন। ওসি নিজেই প্রতিদিন বহু মানুষের কথা শোনেন, সমাধান দেন, প্রয়োজনে মামলা গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, আগে থানায় যেতে ভয় লাগত। এখন নিজের সমস্যার কথা বলতে পারি। ওসি স্যারের মতো অফিসার থাকলে আইনশৃঙ্খলা এমনিই ভালো থাকবে।

রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে অপরাধের বিরুদ্ধে অবস্থান একাধিক সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িত এমন অনেকেই আছেন যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী দলের আশ্রয়-প্রশ্রয়ে বড় হয়েছেন। কিন্তু এসব পরিচয়ের ঊর্ধ্বে উঠে ওসি সাজ্জাদ রোমান আইন প্রয়োগ করেছেন সমানভাবে। বিএনপির একজন নেতার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকেও চাঁদাবাজির মামলায় আটক করে আদালতে পাঠানোর ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্বাস ও আস্থার প্রতীক ওসি সাজ্জাদ রোমানের কর্মদক্ষতা এবং সততার জন্য তার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়েছে। নিরাপত্তার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়ায় মিরপুরবাসী এখন অনেক বেশি নিশ্চিন্ত।

স্থানীয় সমাজকর্মী ও ব্যবসায়ীরা বলছেন, এই এলাকায় আগে সন্ধ্যার পর বাইরে বের হওয়া নিরাপদ ছিল না। এখন রাত ১০টায়ও মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। এটা সম্ভব হয়েছে ওসি রোমানের সাহসী ও নিষ্ঠাবান নেতৃত্বের কারণে।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক এই তিন অপরাধের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছেন ওসি সাজ্জাদ রোমান, তাতে মিরপুর এখন ঢাকা শহরের অন্যতম শান্তিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। তার নেতৃত্বে মিরপুর মডেল থানার কার্যক্রম সাধারণ মানুষকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি অপরাধীদের জন্য হয়েছে এক ভয়ঙ্কর বার্তা।

সত্যিকার অর্থেই ওসি সাজ্জাদ রোমান এখন অপরাধীদের আতঙ্ক, আর জনগণের আস্থার প্রতীক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991