শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ০২জনের যাবজ্জীবন কারাদন্ড

সেলিম রেজা
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় মোঃ মোসলেহুদ্দীন (৫১) ও মোঃ আব্দুস সামাদ (৬১) নামের দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। মোঃ মোসলেহুদ্দীন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহড়াগাছি গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে ও মোঃ সামাদ একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা: আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৬ মার্চ গোয়েন্দা পুলিশের অভিযানে ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকা থেকে হেরোইনসহ আটক হন মোসলেহুদ্দীন ও সামাদ।

এ ঘটনায় ওইদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপরিদর্শক মোঃ ওসমান গণি ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে ওই দু’জনকেই অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991