মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ টোল প্লাজায় পুলিশের চোখ ফাঁকি ব্যর্থ — আমেরিকান পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম জেলা ব্যুরো প্রধান, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়েছে আমেরিকান তৈরি একটি বিদেশি পিস্তল। রবিবার রাতে সদর মডেল থানার চেকপোস্টে তল্লাশির সময় সিএনজিযোগে শিবগঞ্জ থেকে শহরমুখী এক যাত্রীকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম টোল প্লাজায় অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির পেছনের আসনে বসা অবস্থায় রয়েল হাসানকে সন্দেহজনক মনে হলে তার দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে আমেরিকান পিস্তল ও গুলি পাওয়ার পরই তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম
একটি আমেরিকান বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন

গ্রেপ্তারকৃত ব্যক্তি
নাম: রয়েল হাসান অরণ্য (৩৫), পিতা: মৃত আল মামুন, ঠিকানা: পারচুকা, মাদ্রাসা বাজার, মনাকষা, শিবগঞ্জ

পুলিশ বলেছে— গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991