শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরের প্রায় ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৮০ বার পঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। দুপুরে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় তিনি চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড এবং পৌরসভাকে সৌন্দর্যবর্ধন করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন। তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৯৯৪ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৯৯৪ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৪১ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৮৭ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৮৭ টাকা। সমাপ্তি জের রাজস্ব ও উন্নয়ন ৬৯ লাখ ৩ হাজার ৯৩৬ টাকা।

বাজেট সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর শাহজাহান আলী, আজিজুর রহমান, সাদিকুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মোসা. লাকী খাতুন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুশ, মেডিকেল অফিসার রবিউল ইসলামসহ নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর এবং গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991