রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

চাঁপাইবাবগঞ্জ শিবগঞ্জে  জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত  আসামীর স্বীকারোক্তিতে বিপুল ককটেলের মজুদ সনাক্ত ও ধ্বংস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সহ জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে আরো ৪ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গার ঢোড়বোনা গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান ও এর পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ টি বালতিতে ৩৩ টি ককটেল উদ্ধার করে। তবে ককটেল গুলো উদ্ধারের আগেই ৪ টি ককটেল বিকট শব্দে ফেটে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত ককটেলগুলো ধ্বংস করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে বিশাল একটি এলাকা ঘিরে রাখে পুলিশ ও গ্রাম পুলিশ। ঘটনাস্থলের পাশে ছিল উৎসুক জনতার ভীড়। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট।এর আগে যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ৪ জনকে আটকের পর আটককৃত আজম আলীর স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে তাকে নিয়ে গোরস্থানে লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি আরম্ভ করে ডিবি পুলিশ। মাটির নিচে লুকানো অবস্থায় থাকায় অভিযানস্থল নজরদারিতে রেখে পরদিন সকালে আবারো অভিযানে নামে তারা এবং ৩ টি পৃথক স্থানে অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ ও ধ্বংস করা হয়। তবে এ সংবাদ দেয়া পর্যন্ত অভিযান চলমান ছিল।অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মোঃ জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাত , জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম তাৎক্ষনিক এক প্রেস ব্রিফিং এ ককটেলগুলো উদ্ধার ও আসামী গ্রেপ্তারের সর্বমেষ অবস্থা জানিয়ে বলেন, কবরস্থান ও আশেপাশের এলাকায় আরও বিস্ফোরক থাকার আশংকা থাকায় এ অভিযান চলবে। এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর মধ্যে একজন সরাসরি হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও অপর অভিযানে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সরাসরি হত্যাকান্ডে জড়িত এমন আসামীও রয়েছে।প্রসঙ্গত: গত ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সালাম সহ জোড়া খুনের ঘটনায় ৫২ জন নামীল ও অজ্ঞাত আরো ২০/২৫জনকে  আসামী করে একটা হত্যা মামলা দায়ের করেন নিহত  জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991