সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

চিলমারী, রৌমারীতে আ.লীগ প্রার্থীর হার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার পঠিত

সংবাদদাতা, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা

পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের কেন্দ্রগুলোতে ছিল না ভোটারদের ভিড়। শান্তিপূর্ণভাবে ২ উপজেলায় মোট ১১৪টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়।

চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হেরে গেছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলায় মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. রুকুনুজ্জামান শাহীন আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান আলী সরকার পেয়েছেন ১৪ হাজার ৩৬২ ভোট।

অন্যদিকে রৌমারী উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী নির্বাচন করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. ইমান আলী ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট। এখানে আওয়ামী লীগের প্রার্থী দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ৫ হাজার ৪১৪ ভোট পেয়েছেন।

সকাল সাড়ে ১০টায় চিলমারী উপজেলার বালাবাড়ীহাট বিএল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ও সকাল ৯টায় নটারকান্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, হাতেগোনা কয়েকজন ভোটার। বালাবাড়ীহাট বিএল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের নৌকার প্রতীকের এজেন্ট কাকলী বেগম বলেন, স্বতঃস্ফূর্তভাবে কেউ ভোটকেন্দ্রে আসছেন না। প্রতিনিধিরা ভোটারের কাছে পৌঁছাতে পারেননি।

থানাহাট ইউনিয়নের শিকারপুর থেকে ভোট দিতে এসেছেন তাহরিমা বেগম। তিনি বলেন, ‘আগে কাগজের ব্যালট পেপারে ভোট দিতাম, কাগজ ভাঁজ করা, বাক্সে ফেলা, সে অনুভূতি অন্য রকম। ইভিএমে ডিজিটাল ভোট দিতে মজা কম। ইভিএমে প্রতীক ছোট দেখা যায়, সবার বুঝতে সমস্যা হবে। ব্যালটে সিল মেরে ভোট দেওয়ার মজাই আলাদা ছিল।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দুই উপজেলার কোনো কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা নেই। তবে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল রয়েছে।

সুত্র, প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991